কমলগঞ্জে ঈমামদের সাথে মতবিনিময় শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে ঈমামদের সাথে মতবিনিময় শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কমলগঞ্জ উপজেলার ঈমামসহ ধর্মীয় নেতাদের মতবিনিময়, সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও বিকাল ৪ টায় ভানুগাছ বাজারে শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ অফিসের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বিকালে ভানুগাছ বাজারে শোভাযাত্রা শেষে চৌমুহনী চত্ত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. এসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, কমলগঞ্জ পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. সানোয়ার হোসেন, কালীপদ দেব, সীতারাম বীন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, মাওলানা আয়াজ আহমেদ, সাইদুর রহমান, মবশ্বির আলী প্রমুখ। সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!