কমলগঞ্জে পাঁকা সড়ক নির্মাণের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে পাঁকা সড়ক নির্মাণের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে স্বাধীনতার ৫০ বছরের উন্নয়নের ছোয়া লাগেনি। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কাচা সড়কটি পাঁকা করে নির্মানের দাবীতে বাঘমারা গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালন করেন।

এতে কৃষক, মজুর, মাদ্রাসা, স্কুল-কলেজ শিক্ষার্থী মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঘমারা গ্রামের আনোয়ার হোসেন, নজির মিয়া, তোয়াব আলী, সাজ্জাদ মিয়া, সিরাজুল ইসলাম, সোয়াব আলী, ইয়াকুব আলী, ইউসুফ মিয়া, মাওলানা মইন উদ্দিন, শিক্ষার্থী আমিনুল ইসলাম ও নাছরিন বেগম।

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাঘমারা গ্রামটি অবহেলিত। কৃষি নির্ভর এ গ্রামে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। অথচ কৃষকরা তাদের রোপিত ফসলাদি বিক্রির জন্য হাট-বাজারেও নিতে পারেন না এ কাচা সড়কের জন্য। প্রতিবছর নির্বাচন আসলে ইউপি সদস্য, চেয়ারম্যানসহ নেতৃবৃন্দরা সড়কটি পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অথচ তিন পুরুষের জীবন কেটে গেলেও কোন কাজ হচ্চেনা। তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান বেহাল এ সড়কটি দ্রুত পাঁকাকরণ করার জন্য। এ গ্রামে ২টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা ও ২টি মসজিদ রয়েছে। বাঘমারা গ্রামের জামাল মিয়ার বাড়ির সম্মুখ থেকে সাবেক ইউপি সদস্য নুর ইসলামের বাড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।

এ বিষয়ে আলাপকালে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ‘অনেক বছর থেকে বাঘমারা গ্রামবাসীর বিদ্যুৎ ও পাঁকা সড়কের দাবী। ৩ বছর আগে এ গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলেও কাঁচা সড়কটি বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্যকে সড়কটি পাঁকা করণের জন্য অনুরোধ করা হয়েছে। করোনার কারণে হয়তো কাজ হয়নি, দ্রুত সড়কটি পাকা করা হতে পারে।’

Manual4 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সাথে একাধিকবার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।অ

Manual4 Ad Code

তবে এ বিষয়ে এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন,‘আজ (শনিবার) অফিস তো বন্ধ অফিস খুলে দেখে বলতে পারবো এমপি সাহেবের কোন প্রকল্প আছে কি না। তারপরও আমি খোঁজ নিয়ে বিষয়টা দেখবো।’#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews