কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র আক্রমণে নারী-শিশুসহ আহত-৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র আক্রমণে নারী-শিশুসহ আহত-৫

  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অচেনা এক প্রাণীর অতর্কিত হামলা আতঙ্কে আতঙ্কিত মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামের শিশু, নারী, পুরুষরা।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বুধবার এই প্রাণীটির আক্রমণে আহত হয়েছে নারী-শিশুসহ ৫জন। এলাকার দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয় মল্লিক (২)। শিশুকে দুপুরে আক্রমণ করে মুখন্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক (৫) তাকেও রক্তাক্ত জখম করে। শিশুদের আত্মচিৎকারে শিশুটির মাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক থাকায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটা দেখতে অনেকটা কুকুরের মত হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছে। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়। একইদিন প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশু পুত্র বিপ্লব রায় (১০), মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহীনি। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ রাতে বাহিরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। একা পাইলেই আক্রমণ করছে। অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়। এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে, আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!