কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মুজিববর্ষ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর, কমলগঞ্জ সদর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান এর চেক বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এ সময় ২৫৫২ পরিবারকে ৫ হাজার টাকা করে ১ কোটি ২৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। রোববার দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual2 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান, আলীনগর ইউনিয়নের আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগান এবং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের তালিকাভূক্ত চা শ্রমিকদের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এছাড়াও রোববার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই নির্মাণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন চা-বাগান সমুহে ১৭ টি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!