কমলগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকা-ের ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর একটি দল দেড় ঘন্টার প্রচেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকা-ে আফরোজ উদ্দিন বাবুর চায়ের স্টল, বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহের ‘মন্ত্রী হোমিও হল’, নাইম মিয়ার সারের দোকান নাইম এন্টারপ্রাইজ, রফিক মিয়ার মুদির দোকান, মনির মিয়ার মুদির দোকান ও চেরাগ মিয়ার মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সুত্রপাত হয়। তিনি রাত ৮ টার দিকে তার দোকান বন্ধ করে বাসায় চলে যান।

এদিকে রানীরবাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!