কমলগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ডা. আব্দুল মতিন ও কোহিনুর বেগম ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রয়াত সাবেক সিভিল সার্জন ডা.আব্দুল মতিনের ছেলে মেয়েদের উদ্যোগে গঠিত আব্দুল মতিন ও কোহিনুর বেগম ফাউন্ডেশনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual6 Ad Code

ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. এ এ মতিনের ছেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সাঈফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, মুজিবুর রহমান, ডা, এম এ মতিনের মেয়ে ডা. রাবেয়া বেগম ও তার বড় ছেলে শরীফ আহমেদ।

পরে এ ফাউন্ডেশনের আয়োজনে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক রাবেয়া বেগম, মনোরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ, মেডিক্যাল অফিসার ডা. শারমিন ও ডা. মো. ফয়সাল আহমেদ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!