চোরাচালানীদের বাড়ীতে লাল সাইনবোর্ড টানালো বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চোরাচালানীদের বাড়ীতে লাল সাইনবোর্ড টানালো বিজিবি

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, মাধবপুর :::

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তের বেশ কিছু বাড়ির সামনে এখন বিজিবির সাঁটানো লাল সাইনবোর্ড। যাদের বাড়ির সামনে সাইনবোর্ড ঝুলছে তারা বিজিবির তালিকাভুক্ত মাদক চোরাকারবারি।

Manual8 Ad Code

সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের ওপর চাপপ্রয়োগ করতে বিজিবির এই ব্যতিক্রমী আয়োজন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। পথচারীরা মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে রেড সাইনবোর্ড দেখে একটু সময় হলেও থমকে দাঁড়িয়ে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।

অনেকেই আবার এ পথ এড়িয়ে চলেন। সম্প্রতি এ সাইনবোর্ড ঝুলিয়ে দেয় বিজিবি। এরপর থেকেই বিজিবির তালিকার বাহিরের যেসব মাদক ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।

Manual3 Ad Code

স্থানীয় সূত্র জানায়, অনেক মাদক ব্যবসায়ী এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। কৌশলে মাদক ব্যবসা করে অনেকেই বানিয়েছে নান্দনিক বাড়ি। বিজিবির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ায় ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক ব্যবয়াসীদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি।

Manual1 Ad Code

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামাউন নবী চৌধুরী জানান, মূলত সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের চাপপ্রয়োগ করতে ও জনগণের কাছে তাদের চিহ্নিত করতে এ উদ্যোগ নিয়েছে বিজিবি। পর্যায়ক্রমে ৫৫ বিজিবির তালিকাভুক্ত সব মাদক চোরাকারবারির বাড়িতেই সাঁটানো হবে এই লাল সাইনবোর্ড। মাদকের বিরুদ্ধে জিরো টালারেন্সে বিজিবি। যদি কেউ বিজিবি কর্তৃক সাঁটানো সাইনবোর্ড তুলে নেয় কিংবা মুছে ফেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!