কমলগঞ্জে পরিকল্পনামন্ত্রী : সকল ধর্মের মানুষের সম্মান রেখে অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে পরিকল্পনামন্ত্রী : সকল ধর্মের মানুষের সম্মান রেখে অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই

  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সকল ধর্মের মানুষের সম্মান রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর।

শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্টী মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সকল জাতি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমনে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসব অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

Manual6 Ad Code

তিনি আরোও বলেন, কৃষকেরা সার্বিকভাবে অনেক ভূর্তুকি পায়। ৭০ টাকার ইউরিয়া সার সরকার ১৭ টাকায় বিক্রি করে। সরকার কৃষকদের কাছে ৫ ভাগের ১ ভাগ দামে ইউরিয়া সার বিক্রি করে। এটা কি ভূর্তুকি নয়? কৃষকেরা ডিজেল এবং বিদ্যুৎ সেচের কাজে ব্যবহার করে, সেটাও কম দামে দেয়া হয়।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘নানা ভাবে আমরা কৃষদের সহায়তা দিয়ে থাকি। তাদের সাথে আমাদের কোন বিরোধ নয়, তারা আমাদেরই লোক।’ মন্ত্রী বলেন, ‘সকল বিবেচনা আখেরে জনগনের কল্যানেই করা হয়।’

Manual8 Ad Code

আলোচনা সভায় মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সি, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দমোহন সিংহ প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!