কমলগঞ্জে ৩ দিনব্যাপী মধু চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ৩ দিনব্যাপী মধু চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ দিনব্যাপী মধু চাষীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফসল বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কৃষি ও সেচ বিষয়ক কমিটি, কমলগঞ্জ এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজ, অধ্যাপক শাহাজান মানিক, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান। কর্মলাশায় অর্ধশত মধু চাষী অংশ গ্রহন করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মধু চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাকে বেকারত্ব দুরীকরণসহ প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে আর আর্থিকভাবে সাবলম্বী হয়ে উঠবে বিপুল সংখ্যক লোক। কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে এ উপজেলায় মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!