সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টার::

Manual2 Ad Code

এসএসসি পরীক্ষার্থীনি অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাহিরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সহস াধিক শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২৩ নভেম্বর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী (ছাত্রী) বাদাঘাট সরকারি কলেজ থেকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যেতে চায়। শিক্ষার্থীরা প্রতিরোধে এগিয়ে এসে তা বানচাল করেন।

Manual4 Ad Code

এ ঘটনার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে মামলা করলে পরদিন বুধবার অপহরণ চক্রের মূলহোতা এক আসামিকে থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। মানববন্ধনে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নিরীহদের হয়রানি নয়, শুধু ওই দিনের অপহরণ কাণ্ডে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার, আদালতে অভিযোগপত্র প্রেরণ এবং অপরাধীদের নিশ্চিত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual8 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আফম মুস্তাকিম আলী পীর, শফিকুল ইসলাম সিকদার, আফজালুল হক, মইনূল হক, নুরেসাবা আক্তার, শিক্ষার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ, কানিজ ফাতেমা বর্ষা, মেহজাবিন রহমান প্রমুখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলার সাত ইউনিয়ন পরিণদ চেয়ারম্যান, নারী ও শিশু, কিশোর অধিকার পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!