কমলগঞ্জে দলীয় মনোনীয় ও নৌকা প্রতীকের জন্য আ’লীগ নেতার সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে দলীয় মনোনীয় ও নৌকা প্রতীকের জন্য আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত ও নৌকা প্রতীক প্রদানে প্রধানমন্ত্রীর কাছে পুণ:বিবেচনার দাবি জানিয়েছেন আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার। সোমবার ০৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় মুন্সীবাজারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোতালিব তরফদার বলেন, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে আসছি। পাশাপাশি কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিলের সাবেক ডেপুটি কমা-ার হিসাবেও সফলভাবে দায়িত্ব পালন করেছি। বিগত ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে আমি মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণসহ এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি দলের সকল বিধিবিধান মেনে নৌকা প্রতীকে আবারও মুন্সীবাজার ইউনিয়নে আ’লীগ দলীয় মনোনয়ন প্রার্থী হই। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে তার ইউনিয়নের উন্নয়ন ও অবদানকে ম্লান করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে স্থানীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে দলের উর্দ্বতন নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। ফলে দলের একজন ত্যাগী নেতা ও মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক হিসাবে দলের মনোনীত বর্তমান চেয়ারম্যান হওয়ার পরও আমাকে সুকৌশলে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক থেকে বঞ্চিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকার রাখতে পুন:বিবেচনায় তাকে দলীয় মনোনীত ও নৌকা প্রতীক প্রদানের জন্য আওয়ামীলীগের উর্দ্বতন নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!