ইউপি নির্বাচন : কমলগঞ্জে প্রার্থীতা বৈধতার আগেই প্রতিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ইউপি নির্বাচন : কমলগঞ্জে প্রার্থীতা বৈধতার আগেই প্রতিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা

  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual5 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ম দফায় আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৯ ডিসেম্বর, যাচাই বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩ থেকে ১৫ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। তবে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা বৈধ হওয়ার আগেই প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা শুরু হয়েছে।

Manual1 Ad Code

গত এক সপ্তাহ ধরে কমলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শমশেরনগর, আলীনগরসহ কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা স্ব স্ব প্রতীকের ছবিসহ প্রার্থীর ছবি যুক্ত করে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকজন সরকারি চাকুরীজীবী নিজের ফেসবুক আইডি থেকে প্রার্থীর পক্ষে নির্বাচনী সভার ছবিসহ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিযোগ বিষয়ে চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট করছেন। আমাদের জানা নেই।

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা পেলে ২০ ডিসেম্বর তাদের প্রতীক বরাদ্দ করা হবে। তার আগে কোন প্রার্থীই প্রতীক নিয়ে কোন প্রকার প্রচারনা করতে পারেন না। যাহা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা বহির্ভূত। এক্ষেত্রে তথ্য প্রমাণসহ কোন অভিযোগ পাওয়া গেলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, প্রার্থীতার বৈধতাই হবে ১২ ডিসেম্বর। এরমধ্যে কেউ প্রচারনা চালানো কোনমতেই যুক্তিযুক্ত নয়। তবে কেউ প্রতীকসহ প্রচারণা চালিয়েছেন এমন তথ্যপ্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!