কমলগঞ্জে আ’লীগের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে আ’লীগের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার সন্ধ্যায় ভানুগাছ সাবরেজিস্ট্রি মাঠে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য এম, মোসাদ্দেক আহমেদ মানিক। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, সহ-সভাপতি আব্দুল মুনিম তরফদার, খন্দকার আহমেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোসাহিদ আলী, সদস্য সাহেদুল আলম, সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. হাসান আহমেদ প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!