কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যানসহ ৮ প্রার্থীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যানসহ ৮ প্রার্থীকে জরিমানা

  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ প্রার্থীর ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করা হয়।

Manual8 Ad Code

নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে এসব ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা শেষ পর্যায়ের প্রচারনায় ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী হাকিম ও কমলগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার এবং নির্বাহী হাকিম ও কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা আলীনগর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বাদশা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নিয়াজ মুর্শেদ রাজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমেদ (ঘোড়া)-কে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া একই ইউনিয়নের ৫জন সদস্য প্রার্থীকে ৩ হাজার টাকা করে ৮টি মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ ধারায় জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!