কুলাউড়ায় রবীন্দ্র-নজরুল মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যাপীঠের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় রবীন্দ্র-নজরুল মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যাপীঠের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশার ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ইটাহরীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র-নজরুল মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে উদ্যাপন করা হয়।

বিকেলে আলোচনা ও সংবর্ধনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়াম্যান কমরেড মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আব্দুল মুনিম রুহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আলী হায়দার, ইউপি সদস্য সেলিম আহমদ চৌধুরী, আব্দুল মতিন, কবির আহমদ, প্রবাসী সৈয়দ আবুল কাশেম বাবলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান মোমিত, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে দাবি জানিয়ে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গোবিন্দ সদয় দে।

Manual8 Ad Code

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বিদ্যালয়ের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!