কুলাউড়ায় তৃতীয় ধাপে আরো ৬০ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় তৃতীয় ধাপে আরো ৬০ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

“ আশ্রয়নের অগ্রাধিকার, শেখ হাসিনার উপহার” মূলমন্ত্রকে ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে দুর্যোগসহনীয় গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় তৃতীয় ধাপে আরো ৬০ টি ঘর নির্মিত হচ্ছে।

৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নে ৩০টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সনক কুমার ঘোষ, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার পিকলু চৌধুরী, সাংবাদিক সাইদুল হাসান সিপন, এস আলম সুমন, মাহফুজ শাকিলসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী জানান, তৃতীয় ধাপে ভাটেরা ইউনিয়নের ইসলামপুরে ৩০টি ও হাজিপুর ইউনিয়নের ঢিলেরপাড়ে ৩০টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মানে খরচ হবে ২ লক্ষ ৪০ হাজার টাকা। তিনি আরো বলেন, ভূমিহীনদের জন্য ঘরগুলো নির্মাণ কাজ যখন শুরু হয় তখন থেকেই ইউএনও স্যার নিজেই উপস্থিত থেকে দেখভাল ও তদারকি করছেন। কাজের যেন কোনো অনিয়ম না হয় সেই দিকে তিনি সবসময় দৃষ্টি রাখছেন।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুলাউড়ায় তৃতীয় ধাপে দুই ইউনিয়নে আরো ৬০টি ঘর তৈরি করা হচ্ছে। ভাটেরা ও হাজিপুরে যে জায়গায় ঘরগুলো তৈরি হচ্ছে সেই খাস জমিগুলো বিভিন্ন ব্যক্তির দখলে দীর্ঘদিন ছিল। জমি গুলো ওইসকল ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারপূর্বক এই ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরই মজবুত ও টেকসই করার জন্য আমরা প্রতিনিয়ত তদারকি করছি। ঘরের গুনগত মান যাতে নষ্ট না হয় সেজন্য আমরা তৎপর রয়েছি। এর আগে দুই ধাপে মোট ২১০ ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরনির্মাণ করা হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, কুলাউড়ায় গৃহহীন ও ভূমিহীন কোন পরিবার রাখা হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হবে। এটা বর্তমান সরকারের উন্নয়নের একটি মাইলফলক।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!