কুলাউড়ার সেইফ মেটার্নিটি ক্লিনিকে নবজাতকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা

কুলাউড়ার সেইফ মেটার্নিটি ক্লিনিকে নবজাতকের মৃত্যু

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় সেইফ মেটার্নিটি ক্লিনিকে চিকিৎসকের ভুলে জন্মের সময় সোমবার রাতে এক নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

মারা যাওয়া নবজাতকটি উপজেলার বরমচালের আকিলপুর গ্রামের ছালেক মিয়া (২৭) ও নাজমা বেগম (২২) দম্পতির সন্তান।

Manual8 Ad Code

নবজাতকের পিতা ছালেক মিয়া বলেন, সোমবার দুপুর ১ টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমাকে সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে নিয়ে আসি। বিকেলে আল্ট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান, বাচ্চা সুস্থ আছে। সন্ধ্যায় আমার স্ত্রীকে ওই ক্লিনিকের চিকিৎসক ডা. সারোওয়ার হোসাইন সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। ঘণ্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে জানান তার স্ত্রী মৃত বাচ্চা প্রসব করেছেন।

তিনি আরও বলেন, নবজাতক সন্তানটির শরীরের পাসহ বিভিন্ন স্থানে চামড়ায় ক্ষতের চিহ্ন দেখতে পাই। দিনে আল্ট্রাসনোগ্রাফি করে বলা হলো বাচ্চা সুস্থ আর এখন কিভাবে বাচ্চা মারা গেলো , বিষয়টি চিকিৎসকের কাছে জানতে চাই। কিন্তু এ ব্যাপারে চিকিৎসক কোনো সঠিক উত্তর দেন নি। আমার সুস্থ বাচ্চাটি চিকিৎসকে ভুলে অপারেশনের সময় মারা যায়। এর সঠিক বিচার চাই আমি।

Manual2 Ad Code

অভিযোগ রয়েছে এই ক্লিনিকে সার্জারি বিশেষজ্ঞ ও গাইনী বিশেষজ্ঞ ছাড়াই এমবিবিএস চিকিৎসক দ্বারা দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন অস্ত্রোপচার করা হয়। তাছাড়া শিশুর তাৎক্ষণিক সমস্যা দেখা দিলে শিশুরোগ বিশেষজ্ঞ কিংবা শিশুর জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও ইকোবেটর কোনটাই নেই।

Manual4 Ad Code

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক সারোওয়ার হোসাইন জানান, এ বিষয়ে থানা পুলিশ হয়ে গেছে। বিষয়টি সমাধানও হয়ে গেছে। তাই আমাকে নিয়ে টানাটানি করার কি দরকার। এখন আপনি আপনার মতো করে প্রতিবেদন করেন। আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বিষয়টি জানতে পেরে আমি পুলিশ পাঠাই। পরে নবজাতকের পিতা এ ব্যাপারে তার কোন অভিযোগ নেই বলে জানান। পরে তারা শিশু নিয়ে বাড়িতে ফিরে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews