কমলগঞ্জে সহিংসতার আশঙ্কা : বুধবার সকাল থেকে ভোটগ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে সহিংসতার আশঙ্কা : বুধবার সকাল থেকে ভোটগ্রহণ

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সহিংসতার আশংকার মধ্যেই ভোটগ্রহণ হবে আজ ৫ জানুয়ারি বুধবার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক প্রার্থীরা। তাঁরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্ব্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

আজ রোববার পঞ্চম ধাপের নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমশেরনগর, আলীনগর, ইসলামপুর, মাধবপুরসহ কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটেছে। প্রচারণার শেষ দিনেও বিভিন্ন ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে। এমনকি স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিদ্রোহী প্রার্থী নৌকার অফিসে হামলা করে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জনকে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় সারা উপজেলার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভোটগ্রহণের দিন সহিংসতা আরো ব্যাপক হতে পারে বলে ধারনা করছেন সাধারণ ভোটাররা।

উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, সুষ্ঠু নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়াও উপজেলা জুড়ে নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী লড়ছেন। মোট ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৪০৫, অস্থায়ী ৩৯ অস্থায়ী ভোট কক্ষে ১ লাখ ৮৯ হাজার ৩৮। এর মধ্যে পুরুষ ভোট ৯১ হাজার ৪শত ১১ জন ও মহিলা ৮৯ হাজার ৫শত ২৫ জন ভোটার ভোট দেবেন।

Manual1 Ad Code

এদিকে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৩ জনের মাঝে আওয়ামী লীগের ৯জন, বিদ্রোহী ৫জন, বিএনপি সমর্থন ১১জন, স্বতন্ত্র ৭জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১জন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ১ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটার যাতে ভোট দিতে পারেন এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!