কুড়িগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যা ও পাষন্ড স্বামী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুড়িগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যা ও পাষন্ড স্বামী আটক

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে এক পাষন্ড স্বামী । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে ।
নিহত গৃহবধুর নাম শাহিদা বেগম সে ওই গ্রামের শাহজাহান আলীর কন্যা। এ ঘটনায় ঘাতক স্বামী আবুবকর সিদ্দিককে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত কয়েক মাস থেকে শাহিদা এবং তার স্বামী একই  গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র আবু বকর সিদ্দিকের মধ্যে কলহ চলে আসছিলো । দাম্পত্য কলহের জেরে কিছু দিন আগে শাহিদা বেগম ছোট সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন।
সোমবার রাতে শাহিদার স্বামী আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়িতে আসেন। রাত তিনটার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আবুবকর।
ইউপি সদস্য আবু সায়াদাত বজলুর রহমান বলেন, শাহিদা বেগমের (৪০) সাথে প্রায় ২৪ বছর পূর্বে একই গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র আবুবকর সিদ্দিক (৪৪) এর বিয়ে হয়।
সে পেশায় একজন কাঠ ব্যবসায়ী। দাম্পত্য জীবনে তাদের ৩টি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক মাস থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিলো। দাম্পত্য কলহের জেরে কিছু দিন আগে শাহিদা বেগম ছোট সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন।
সোমবার রাতে শাহিদার স্বামী আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়িতে আসেন। রাত তিনটার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
নিহতের চাচা মহির উদ্দিন বলেন, তাদের মধ্যে বনিবনা না হওয়ায় নিহত শাহিদা কিছু দিন থেকে তার বাবার বাড়িতে ছিলেন।
ঘাতক সিদ্দিক আলী মাঝে মধ্যে বাড়িতে আসা-যাওয়া করতো। সোমবার রাতেও সিদ্দিক আলী  তার শ্বশুর বাড়িতে যান। রাত্রি ৩টার দিকে চিৎকার শুনে আমরা এসে দেখি শাহিদার রক্তাক্ত দেহ পড়ে আছে বিছানায়। এ সময়  তার ছোট মেয়েও আহত হয়েছে ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে । গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আবুবকর সিদ্দিককে পাশ্ববর্তী এলাকা থেকে সকালেই আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!