মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে উত্তর বড়লেখা চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে উত্তর বড়লেখা চ্যাম্পিয়ন

  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

পুরস্কার বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

Manual4 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে উত্তর বড়লেখা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে মুড়াউল তারাদরম এসসি ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার নির্ধারিত সময়ে উভয় দল ০১-০১ গোলে ‘ড্র’ করে। পরে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন ট্রপি ছিনিয়ে নেয় উত্তর বড়লেখা ফুটবল একাদশ।

Manual1 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্ণামন্টের পৃষ্টপোষক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, এপিপি গোপাল দত্ত, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!