কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে এসএসসি ৯৫ ব্যাচ’র শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে এসএসসি ৯৫ ব্যাচ’র শীতবস্ত্র বিতরণ

  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code
 
 
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় দুই শত অসহায় ও দরিদ্র মানুষকে শীতবস্ত্র (কম্বল) উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার ০৭ জানুয়ারি সকাল ১১ টার দিকে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘এসএসসি ৯৫ ব্যাচ’ সংগঠনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সমাজকর্মী হোসেন মনসুর, ক্রীড়া সংগঠক কাবুল পাল, রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৫ ব্যাচের সাধারণ সম্পাদক রুহুল কবির রুহেল, জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, আব্দুল ওয়াহিদ, নিরঞ্জন দেব নিঞ্জু, রুকন আহমেদ, আজিজুল বারী কাবেল, স্বপন দাস, হিফজুর রহমান রিপন, তাজুল ইসলাম, ফুরকান ভূইয়া শামীম, সাহেদ আহমেদ, আব্দুল মুহিত, আলতা আহমেদ, সোহেল আহমেদ, শামীম আহমেদ, রুবেল আহমেদ, নুরুল ইসলাম মঞ্জু প্রমুখ ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!