কমলগঞ্জে ত্রিপুরী ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে ত্রিপুরী ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায় ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা শুরু হয়েছে। মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জ এর উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় এ কর্মশালা শুরু হয়েছে।

Manual4 Ad Code

রোববার সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ। করুনা দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন দুধু দেববর্মা, নয়ন দেববর্মা প্রমুখ।

এ সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারিসহ ত্রিপুরী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় শুরু হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা মহাখুশী।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews