কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে স্থানীয় সাংসদ আব্দুস শহীদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীবাজারে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজন এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মুসাদ্দেক আহমদ মানিক, পৌর মেয়র জুয়েল আহমদ, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইমতিয়াজ আহমেদ বুলবুল, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুল, আবুল বশর জিল্লল প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্যের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলা কারিদের শাস্তির দাবি করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য: মুন্সিবাজারে ০২ জানুয়ারি রাত ১০টায় ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয়ে ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালান বিদ্রোহী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ ৭ জন আহত হন। এ ঘটনায় রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বড় ভাই বাদী হয়ে ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!