কুলাউড়ায় ৬২ শতক জমি নিয়ে দু’পক্ষে বিরোধ উত্তেজনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় ৬২ শতক জমি নিয়ে দু’পক্ষে বিরোধ উত্তেজনা

  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে বিরোধ। ১৭ জানুয়ারি সোমবার বিরোধকে কেন্দ্র মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: ছিদেক আলীর স্ত্রী তারিবুন বিবি। এঘটনায় যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

Manual4 Ad Code

সরেজমিন ঘটনাস্থলে গেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: ছিদেক আলীর স্ত্রী তারিবুন বিবি ও আদালতে দায়ের করা মামলা বিবরণ থেকে জানা যায়, কর্মধা মৌজার জেএল নং এসএ ৮৭, এস.এ খতিয়ান নয় ৪৯৩ ও ৫২২, এস.এ দাগ নং ১২৪৩৩, আর.এস জেএল নং ৭০, আর.এস খতিয়ান ৭৬৭, আরএস দাগ নং ১৪২৮৯ এ ৬২ শতক জমির মৌরসী সূত্রে মালিক মৃত আশ্রব উল্লাহর উত্তরাধিকারী মো. তুতা মিয়া, মো. দিলু মিয়া, মোছা. লতিবুন বিবি, মোছা. তরিবুন বিবি, মোছা করিবুন বিবি ও মোছা. মাখন বিবি। তারা উক্ত জমির ভোগদখলকারী থাকাবস্থায় হুরমত আলী ও তার ছেলে জামাল মিয়া ও তাদের সহযোগিরা গত ১৩ জানুয়ারি জমিটি জবরদখলের জন্য চেষ্টা চালায়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: ছিদেক আলীর স্ত্রী তারিবুন বিবি জানান, তাদের অজান্তে বিগত সেটেলমেন্ট জরিপে মাঠ পর্চায় তারা তাদের নাম উঠেনি। তারা রেকর্ড সংশোধনের জন্য গত ৯ নভেম্বর সিলেট জোনাল অফিসে আবেদন করেন। (যার ডকেট নং ৩০০৬ তাং ০৯/১১১/২০২১)।

Manual7 Ad Code

তারা আরও জানান, লেখাপড়া না জানার কারণে মাঠ জরিপকালে তাদের নামে জমিগুলো রেকর্ড করাতে পারেননি। এমতাবস্থায় হুরমত আলী ও তার সহযোগিরা মাঠ পর্চা তাদের নামে রেকর্ড করেন। তারা থানা পুলিশের সহায়তায় তাদের উচ্ছেদ করে জমিটি জবর দখলে নিতে চান।

Manual6 Ad Code

এব্যাপারে প্রতিপক্ষ হুরমত আলী ও তার পরিবারের লোকজন জানান, সর্বশেষ সেটেলমেন্ট জরিপ অনুসারে জমিটির মালিক তারা। মো. তোতা মিয়া ও দিলু মিয়ার পরিবার জমিটি দখল করে আছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!