কমলগঞ্জে  ভাষা ও বর্ণলিপি বিষয়ক  কর্মশালা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে  ভাষা ও বর্ণলিপি বিষয়ক  কর্মশালা সম্পন্ন

  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায় ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা সমাপ্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টায় এ কর্মশালা সমাপ্ত হয়। মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সমাপনী অনুষ্ঠানে করুনা দেববর্মার সভাপতিত্বে ও কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মণিপুরি ললিতকলা একাডেমী নির্বাহী কমিটির সদস্য শিক্ষিকা অঞ্জনা সিনহা, গবেষনা কর্মকর্তা প্রভাত কুমার সিংহ প্রমুখ।

এ সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারিসহ ত্রিপুরী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা মহাখুশী।

Manual1 Ad Code

মণিপুরি ললিতকলা একাডেমির বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির আলোকে ত্রিপুরা ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালায় ত্রিপুরী জনগোষ্ঠী মাতৃভাষা ককবরক বর্ণমালা সংরক্ষণ, ত্রিপুরী ভাষার চর্চা ও ত্রিপুরী সংস্কৃতির সম্প্রসারণে এ কর্মশালা কাজ করবে বলে আয়োজকরা মনে করেন।

Manual3 Ad Code

গত ৯ জানুয়ারি রোববার সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!