স্পিকারের দায়িত্ব পালন করায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’কে কমলগঞ্জে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্পিকারের দায়িত্ব পালন করায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’কে কমলগঞ্জে সংবর্ধনা

  • রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ-কে নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল মিশন রোডের নিজ বাসভবন থেকে কমলগঞ্জ উপজেলায় পৌঁছলে ভানুগাছ চৌমুহনা চত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সুলেমান মিয়া, মাধবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আসিদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি অধ্যাপক শাহাজান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে গত জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তিনি এই আসনে অপ্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর গ্রামের মরহুম আব্দুল বারীর ছেলে। ৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান।

Manual4 Ad Code

একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পূনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!