মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে ৭ টি রিকশা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে ৭ টি রিকশা বিতরণ

  • মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

আমেরিকা ভিত্তিক ঐতিহ্যবাহী সামাজিক জনকল্যাণমূলক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে জেলার সাত উপজেলার ৭টি দরিদ্র পরিবারের মধ্যে রিক্সা বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে রিক্সা তুলেদেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

Manual7 Ad Code

সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে মক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সমাজসেবক ইউসুফ আলী, পৌরসভার কাউন্সিলর ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ, ভয়েস অব মৌলভীবাজার এর সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সদস্য সৈয়দ ফাহমি।

Manual4 Ad Code

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবাধিকারকর্মী আব্দুল ওহাব পান্না, বিশিষ্ট ব্যবসায়ী মহিম দে, ক্রীড়া সংগঠক এ কে এম আকলু, সমাজকর্মী আব্দুল কাইয়ুম, লন্ডন প্রবাসী ও ব্যবসায়ী সাজু, সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু, মৌলভীবাজার বার্তার স্টাফ রিপোর্টার রুমেন আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মেয়র ফজলুর রহমান মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের নেতৃত্বের ভুয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়ন কর্মকান্ড ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। জেলার (রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর) সাতটি দরিদ্র পরিবারকে উপার্জনের ব্যবস্থা করে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ায় সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!