কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::)

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভাটেরা ইউনিয়নের ইসলামপুর গ্রামে নির্মাণকাজের পরিদর্শন করেন তিনি।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের ১১৩ টি ঘরের মধ্যে প্রথম ধাপে ৬০টি ঘরের কাজ চলমান আছে। এরমধ্যে ভাটেরা ইউনিয়নে ২৬টি, হাজীপুর ইউনিয়নে ১২টি, পৃথিমপাশা ইউনিয়নে ২১টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ১টি ঘরের কাজ চলমান আছে। বাকি ৫৩টি ঘরের কাজ দ্রুত শুরু করা হবে। এর আগে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রথম ও দ্বিতীয় ধাপে ২১০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, দেশের একজন মানুষও মুজিববর্ষে গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার ভাটেরায় নির্মিত ঘরগুলো পরিদর্শনে এসে দেখতে পাই ঘরের কাজ খুবই ভালো ও সুন্দরভাবে চলছে। ঘরের কাজের ডিজাইন ঠিক রেখে উপকরণ সর্বোচ্চ ভালো মানের দেয়া চেষ্টা করেছি। কেননা মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আবেগের জায়গা হলো আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। ঘরের কাজের গুণগতমান ও টেকসইয়ের জন্য গুরুত্ব দিতে কাজে নিয়োজিতদের নির্দেশনা দেন তিনি। ঘরের কাজে কোন অনিয়ম যাতে না হয় সেজন্য সবসময় কাজগুলো তদারকি করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি। তিনি বলেন, মুজিব বর্ষের প্রতিশ্রুত ঘরগুলো চলতি বছরের মধ্যে জেলার সকল ভুমিহীনদের মধ্যে বিতরন করতে পারবো বলে আশাবাদী। এই কাজ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সক্রিয় ভূমিকা রাখছেন।

পরে সন্ধ্যায় বরমচাল ইউনিয়নের ইছলাছড়া পুঞ্জিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা লিটন স্নাল ও জয়া ধারকে দুটি ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, ওসি বিনয় ভূষণ রায়, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews