কুুড়িগ্রামে ভাষা শহীদদের স্মরণে ইউনাইটেড প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুুড়িগ্রামে ভাষা শহীদদের স্মরণে ইউনাইটেড প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::

Manual3 Ad Code

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইউনাইটেড প্রেসক্লাব কুড়িগ্রাম ।

Manual1 Ad Code

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২.০৮ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি খাজা ইউনুছ ইসলাম ঈদুল, সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, গ্লোবাল টিভির কুড়িগ্রাম প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, দৈনিক প্রতিদিনের সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের কুড়িগ্রাম প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ বুলবুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রাম জেলা প্রশাসন , জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম, জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মন্জু প্রমুখ।

শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বখ্ত।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!