ওসমানীনগর সরকারি হাসপাতালে ৭ চিকিৎসকের যোগদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগর সরকারি হাসপাতালে ৭ চিকিৎসকের যোগদান

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual8 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই দিনে নতুন ৭ জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। গত সোমবার এই ৭ চিকিৎসক ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

Manual4 Ad Code

নতুন যেগদান করা চিকিৎসকরা হলেন, ডা. অনন্যা জামান মুন, ডা. নুসরাত জাহান মৌটুসী, ডা. আইরিন আক্তার, ডা. নাঈমা তামান্না, ডা. সাবিকুন নাহার, ডা. শিহাব হাসান ও ডা. আলী হোসাইন। যোগদানকালে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম। নতুন চিকিৎসক যোগদান উপলক্ষে উপজেলার তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোজাহারুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। উপজেলার জনসাধরণের স্বাস্থ্য সেবা উন্নতির জন্য আমি সকলকে সাথে নিয়ে কাজকরব। এ জন্য ওসমানীনগর উপজেলার সকল স্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করছি। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিল্লে, উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, আলা হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. টুকন কুমার কর্মকার।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!