এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ভোজ্য তেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণে ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১০ মার্চ ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার বাজার রোড, সরকার বাজার, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, বোতলজাত তেলের মূল্য মুছে অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার রোডে অবস্থিত আলাল এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা, সরকার বাজারে অবস্থিত জারা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, সুইটি ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত সানি ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual1 Ad Code

অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযান কালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!