কুলাউড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

  • সোমবার, ১৪ মার্চ, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে আবু হোসেন তালহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রামে এ ঘটনা ঘটে। মৃত তালহা উপজেলার উত্তর কুলাউড়া এলাকার জাকির হোসেন লিটনের ছেলে।

Manual5 Ad Code

জানা যায়, মায়ের সাথে গত ৩ মাস আগে তালহা তার নানার বাড়িতে (গুপ্তগ্রাম) বেড়াতে যায়। প্রতিদিনের মতো রোববার বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল তালহা। খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির পর ওই খাল থেকে শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্ত জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!