উলিপুরে পল্লী বিদ্যুতের ডিজিএম’র  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

উলিপুরে পল্লী বিদ্যুতের ডিজিএম’র  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • বুধবার, ১৬ মার্চ, ২০২২

Manual4 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের উলিপুরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সােহানুর রহমান সােহান’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অর্জুন কুমার নামে এক গ্রাহক গত ১০ মার্চ কুড়িগ্রাম জেলা প্রশাসক, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের অর্জুন কুমার কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের একজন আবাসিক গ্রাহক।যার হিসাব নং – ০২/৮৭৪/৭৩২৬ এবং মিটার নং- ০০২১৫২৭৮। পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক ১.৫০ কিঃ ওঃ লােডের অনুমােদন নিয়ে বসতবাড়ির পাশে ১৫ শতক উঁচু জমিতে পানি দিয়ে আসছেন। কিন্তু গত ফেব্রুয়ারী-২০২২ ইং মাসে ১,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই গ্রাহক উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে উপস্থিত হয়ে ডিজিএম’র কাছে জরিমানার বিষয়ে জানতে চাওয়ায় তার সাথে অসদ আচরণ করেন।
এ বিষয়ে বুধবার(১৬ মার্চ) বিকেলে উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: সােহানুর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) নির্দেশনা অনুযায়ী যদি কোন আবাসিক মিটার থেকে চাষাবাদ করতে হয়। তাহলে সংশ্লিষ্ট অফিসের অনুমোদন সাপেক্ষে সেটা করা যায়। কিন্তু কোন বিদ্যুৎ বিলের উপরে যদি ১.৫ কিংবা ২ কিঃ ওঃ লােড থাকে, তার মানে এই নয়, সে জমিতে পানি দিতে পারবে, জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে অফিসের অনুমোদন নিতে হবে। অভিযোগকারীর জমিতে পানি দেওয়ার অনুমোদন না থাকায় তার জরিমানা করা হয়েছে। অফিসে এসে তিনি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। যদি ওই গ্রাহক অনুমোদনের কাগজপত্র দেখাতে পারে, তাহলে তার জরিমানা বাদ দেওয়া হবে। ওই গ্রাহকের সাথে অসদ আচরণের অভিযোগটি ভিত্তিহীন।
এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, লিখিত অভিযোগটি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) মোঃ মহিতুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!