কুলাউড়ায় ৭দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ৭দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৭ দিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালী শেষে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন প্রমুখ।

১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলমান এ মেলায় ৪২টি স্টল রয়েছে। এছাড়াও সংগীত, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং বিনোদনের জন্য গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা ও নৌকাদুল রয়েছে মেলায় ঘুরতে আসা দর্শণার্থীদের জন্য।
উল্লেখ্য, পবিত্র শবে বরাতের জন্য শুক্রবার শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হবে না।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!