কুলাউড়ার ভাটেরায় টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্র নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ভাটেরায় টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্র নিহত

  • শনিবার, ২৬ মার্চ, ২০২২
কুলাউড়া: যে গর্ত থেকে উদ্ধার করা হয় ৩ মাদরাসা ছাত্রকে

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে ২৬ মার্চ শনিবার টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় মোকের মাতম চলছে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- আব্দুস সালামের পুত্র নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের পুত্র সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৯)।

নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিল ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।

Manual3 Ad Code

ভাটেরা ইউনিয়নের মেম্বার বদরুল ইসলাম ও নিগতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ২৬ মার্চ থাকায় নিহত ৩ জন মিলে দুপুর আনুমানিক ১২ টায় ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এসময় টিলার মাটি ধ্বসে তাদের উপর পড়ে যায়। মুলত সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিলো।

স্থানীয় লোকজন ওই ৩ শিশু গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!