চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান সভাপতি দীপু, সম্পাদক লুৎফুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান সভাপতি দীপু, সম্পাদক লুৎফুর

  • শনিবার, ২৬ মার্চ, ২০২২

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

Manual6 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে জীবন-জীবিকার তাগিদে আমেরিকার মিশিগান রাজ্যে অনেক বাঙালী বসবাস করে কর্মদ্যুতি ছড়াচ্ছেন। সেখানে তাদের কর্ম ব্যস্ততার মাঝেও ছাত্রজীবনের বর্ণিল ছোঁয়া ভুলে যাননি। সেখানে অবস্থানরত নবীন-প্রবীণ অতীতের স্মৃতি ধারণ করে সৌহার্দের বন্ধনে একজোট হয়েছেন। গঠন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান।

Manual5 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেখানকার এক অভিজাত রেস্টুরেন্টে গত ২৩ মার্চ বুধবার মিলিত হন এলামনাই এসোসিয়েশন অব মিশিগান গঠন উপলক্ষে। উপস্থিত সকলের কণ্ঠ ভোটে দুই বছর মেয়াদী (২০২২-২৩) ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৫ সদস্যের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

কার্যকরী কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সভাপতি সৈয়দ মঈন দীপু, সহসভাপতি নুসরাত আরা ডলি, কাজী এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ চৌধুরী, রেজাউল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এম. এস ঈসা মুরাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আফতাব, তথ্য ও পাবলিক রিলেশন সম্পাদক রুনা কোরেশী, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদ্যুন্য চন্দ। সদস্যরা হলেন- অলিউর রহমান, ইকবাল আহমদ, মো. জিয়াউল আলম চৌধুরী ও মোস্তফা কামাল।

উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন অব. কর্ণেল হাসান ইকবাল, মোহাম্মদ কামাল হাসান, মিল্টন বড়–য়া, অরবিন্দ চৌধুরী মৃদুল এবং সাইদুল ইসলাম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানা গেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!