দিরাইয়ে পানিতে ডুবে ৩ ‍শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দিরাইয়ে পানিতে ডুবে ৩ ‍শিশুর মৃত্যু

  • শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চান্দপুর গ্রামের পাশ্ববর্তী বালি বিলের একটি গর্ত থেকে ৩ জনের লাশ পাওয়া গেছে।

Manual5 Ad Code

তারা হলো- প্রমিত দাস (৫), রক্তিম দাস (৬) ও বৃন্দা (৭)। তারা সবাই একই গ্রামের বলে জানা গেছে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিশুরা বাড়ির পাশে খেলা করছিল। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর বালি বিলের পাশে একটি গর্তে শিশু তিনটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পান তাদের স্বজনরা। ধারণা করা হচ্ছে- শিশুরা খেলতে খেলতে গর্তে পড়ে ডুবে যায়। এরপর সেখান থেকে উঠতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়ে।

Manual5 Ad Code

দিরাই থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!