কুলাউড়া কালের কণ্ঠ শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান হাকালুকিতে তলিয়ে গেছে ধান, ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি নেতা মাছুম রেজা টানা বর্ষণ ও পাহাড়ি ঢল- বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

কুলাউড়া কালের কণ্ঠ শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • শনিবার, ২ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস উপলক্ষে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 0২ এপ্রিল শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘের কুলাউড়ার সভাপতি উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্যে দেন শুভসংঘের উপদেষ্ঠা ও জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মো. আজিজুল ইসলাম, শুভসংঘের উপদেষ্ঠা ও কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, ব্যাংকার আনিছুর রহমান। স্বাগত বক্তব্যে দেন শুভসংঘের ক্রীড়া সম্পাদক রুমেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মানবজমিন প্রতিনিধি মো: আলাউদ্দিন কবির, সাংবাদিক আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০২০-২০২১ সালে অনুষ্ঠিত দুই বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৮ জন প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া আরো ৩০ জন প্রতিযোগিকে বিশেষ পুরস্কার দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!