মাধবকুণ্ডে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগের তদন্ত সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবকুণ্ডে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগের তদন্ত সম্পন্ন

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখার মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটকের অদুরে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ করেছে ‘মাধবকুণ্ড পর্যটক সহায়ক’ কমিটি নামে একটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ৩৫ ব্যক্তি। তবে উপজেলা ও জেলা ভুমি প্রশাসনের দু’দফা তদন্তে অভিযোগের সত্যতা মিলেনি।

অভিযোগ সুত্রে জানা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকায় নৃ-তাত্তি¡ক (খাসিয়া) জনগোষ্ঠীর যাতায়াতের রাস্তা বন্ধ করে মাধব ছড়ার পাড়ে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন জনৈক কবির হোসেন। স্থানীয় লোকজন সরকারী ভুমিতে অবৈধ ঘর নির্মাণে বাধা দিলে কবির হোসেন তা অমান্য করে কাজ চালিয়ে যান। মাধবকুণ্ডের সৌন্দর্য রক্ষা ও আদিবাসিদের চলাচলের রাস্তা উদ্ধারের দাবীতে সাধারণ জনগণের পক্ষে ‘মাধবকুণ্ড পর্যটক সহায়ক’ কমিটির সভাপতি হালিম আহমদ ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান জুমানসহ স্থানীয় ৩৫ ব্যক্তি গত ১৯ জুলাই ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেন।

সহকারি কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তিনি স্থানীয় তহশিলদার পাঠিয়ে কাজ বন্ধ করেন। সরকারি সার্ভেয়ার পাঠিয়ে জরিপ মাপ করে নিশ্চিত হন ভুমিটি সরকারী নয়। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অধিকতর নিশ্চিত হতে নিজের (এসিল্যান্ড) উপস্থিতিতে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট সার্ভেয়ারগন বৃহস্পতিবার দুপুরে যৌথ জরিপ করেও অভিযোগের সত্যতা পাননি।

Manual6 Ad Code

কবির হোসেন জানান, তিনি ২২ বছর থেকে ব্যক্তি মালিকানাধীন এ ভুমিতে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করছেন। স¤প্রতি দোকানঘর স¤প্রসারণের কাজ শুরু করলে প্রতিহিংসাবশত কিছু লোক বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ করে। কয়েক দফা সরকারি জরিপ মাপে প্রমাণ হয়েছে তাদের অভিযোগ মিথ্যা।

Manual6 Ad Code

মাধব পুঞ্জির হেডম্যান ওয়ানবর এল গিরি জানান, তার পুঞ্জির লোকজন দীর্ঘদিন ধরে সাচ্ছন্দ্যে এ ভুমির উপর দিয়ে যাতায়াত করছেন। কবিরের দোকান ঘর স¤প্রসারণে তাদের যাতায়াতে কোন সমস্যা নেই।

Manual8 Ad Code

অভিযোগকারী হালিম আহমদ, আব্দুল মুতলিব ও হামিদুর রহমান জুমান বলেন, তাদের জানা মতে ছড়ার পাড়ের ভুমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ১৪-১৫ বছর পূর্বে উক্ত স্থানের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ভুমি প্রশাসন দখলদারদের নোটিশ দিয়েছিল। তখন কিছু স্থাপনা অপসারণও হয়। তবে তাদের অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ডের কার্যকর ভুমিকায় তারা সন্তোষ্ট।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!