কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

  • শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

প্রনীত রঞ্জন নাথ ::

ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর থেকে অবৈধভাবে আসা এক ভারতীয় নাগরিককে সন্ধ্যার পর আবার ভারতে পার করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসএফ এক বাংলাদেশী তরুণকে ধরে নিয়ে গেছে।

বিএসএফের হাতে ধরা পড়া তরুণ মো. ফয়জুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা রাত ৭টায় লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকার নাথ বাড়ি সংলগ্ন ভারতীয় সীমান্তে এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। গত বৃহস্পতিবার ইফতারের পর তাকে আবার ফয়জুর সীমান্তের কাটা তারের বেড়া অতিক্রম করাচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসফ সদস্যরা ভারতীয় নাগরিকের সাথে বাংলাদেশী নাগরিক ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

Manual8 Ad Code

শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার জানান, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!