এতিমদের সম্মানে ‘সময় কুলাউড়া’র ইফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

এতিমদের সম্মানে ‘সময় কুলাউড়া’র ইফতার

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সময় কুলাউড়া’র আয়োজনে এতিম ও অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সময় কুলাউড়া ডট কম এর উদ্যোগে ও আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার কর্মধা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মছদ্দর আলী, হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) শায়খ মাওলানা জাফর আহমদ ও পল্লী চিকিৎসক আহমেদ মোনায়েম মান্না।
এ সময় উপস্থিত ছিলেন সময় কুলাউড়ার সহযোগী সম্পাদক এস আর অনি চৌধুরী, সাব এডিটর সালাউদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা রমজান আলী, মাওলানা আ. কাদির, রিপোর্টার আসাদুর রহমান তারেক, হাবিবুর রহমান হোসাইন, হায়দরগঞ্জ বাজারের ফেইথ কম্পিউটার্সের সত্ত্বাধিকারী মাসুম আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে মাদ্রাসার এতিম ও অসহায়-দুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) শায়খ মাও. জাফর আহমদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!