কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  মঙ্গলবার মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় শতাধিক ঘর-বাড়ী, গাছপালাসহ চলতি বোরো আবাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে তিলাই মোড় থেকে ধামেরহাট বাজার আসার রাস্তায় একটি বড় আকৃতির কড়ই গাছ উপরে পাশ্ববর্তী ধান ক্ষেতে পড়ে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ায় ওই রাস্তাটিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল।
পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ফসলি জমির মালিক মোজাহার আলী জানান, ঝড়ে কড়ই গাছটি উপড়ে আমার ফসলি জমিতে পড়ে প্রায় ১বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। ওই জমি থেকে আমি প্রায় ২৭-২৮ মন ধান পেতাম।
শিলখুড়ী সহ অন্যান্য এলাকায় মধ্যরাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হালকা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
এ ব্যাপারে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, যে প্রায় এক-দেড়‘শ ঘরবাড়ী ও বড় আকৃতির কয়েকটি গাছ উপড়ে দোকানপাটসহ বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রাকৃতিক ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং কৃষি অফিসার আসাদুজ্জামান মিয়াকে অবহিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!