আইএফএম নিউইয়র্কের ইদ উপহার সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আইএফএম নিউইয়র্কের ইদ উপহার সামগ্রী বিতরণ

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি :: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম), নিউইয়র্ক, আমেরিকার পক্ষ থেকে মৌলভীবাজার জেলার জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি ছোলা ও লবণ) বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

রবিবার দুপুরে জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা। এ সময় সংগঠনের জুড়ী উপজেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম পারুল, মঞ্জুরে আলম লাল, কুলাউড়া উপজেলা সমন্বয়কারী আব্দুল মতিন, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. রাজু আহমেদ, জুড়ী লামা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী ছালেখ আহমদ, সমাজকর্মী নজরুল ইসলাম, বদরুল ইসলাম, নিমার আলী, লুৎফুর রহমান, আজিজুর রহমান ছনির প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলায় উপহার বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল জলিল, সংগঠনের সমন্বয়কারী এ. জে লাভলু, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, সমাজকর্মী হাসনু মিয়া, আব্দুল মজিদ সানা, তারেক আহমদ। অপরদিকে কুলাউড়া উপজেলায় উপস্থিত ছিলেন সংগঠনের কুলাউড়া সমন্বয়কারী মো: শফিকুল ইসলাম জাহেদ, কুলাউড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, বিশিষ্ট মুরব্বী সাজান মিয়া, শখত আলী, সমাজকর্মী এ,কে,এম সুহেল তালুকদার, আব্দুস শাকুর, হাফিজ মিলন আহমদ প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!