নাগেশ্বরীতে রাস্তার গাছ কাটার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

নাগেশ্বরীতে রাস্তার গাছ কাটার অভিযোগ

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বেরুাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোতালেব আলীর বিরুদ্ধে ।
স্থানীয়রা জানায় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেবকে দিয়ে গাছ কেটে ঘোরার গাড়ি যোগে বেরুবাড়ী ছ-মেলে জমা করেছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয় সুত্রে জানাগেছে বেরুবড়ী বাহেজের ঘাট ব্রীজের ভাংগা অংশকে মেরামতের কথা বলে রেরুবাড়ী বাহেজের ঘাট থেকে পুর্ব দিকে বীর মুিক্তযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের প্রধান সড়কের বড় আকৃতির চারটি  ইউক্লাপ্টাস গাছ দিন দুপুরে কেটে নিয়েছে ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল মোতালেব।
স্থানীয় ইব্রাহিম ও মছের আলী জানায় বেরুবারী ইউনিয়ন পরিষদ সদস্য মোতালেব মেম্বার ভাংগা বীজের সংস্কারের কথা বলে রাস্তার  ৯টি  ইউক্লাপ্টাস গাছ কেটে নিয়েছে। স্থানীয়রা জানায়, ৯টি গাছের বাজার মুল্য নুন্যতম প্রায় দুইলক্ষ টাকার উপরে।
এ ব্যাপারে আব্দুল মোতালেব এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ব্রীজ সংস্কারে কোন বরাদ্দ না থাকায় রাস্তার গাছ কেটে কাজ করব। ইউপি চেয়ারম্যান ছোলায়মান আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মানুষের চলাচলের সুবধিার জন্য রাস্তার গাছ কেটে ভাংগা ব্রীজ সংস্কার করছি।
অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে বিভিন্ন অজুহাতে সরকারী রাস্তার গাছ কেটে আত্মসাত করছে। নাগেশ্বরী উপজেলার বন কর্মকর্তা সাদেকুল ইসলাম শাহিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি বিষয়টা জানিনা, আমি ইউএনও স্যারকে বিষয়টা জানাব তিনি আইনগত ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায় নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!