কুড়িগ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

  • বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রাম পৌর শহরের গোরস্থান পাড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে পুশান্ত (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পুশান্ত গোরস্থান পাড়া এলাকার পরশের ছেলে। সে ১ নং মাঠের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, পুশান্ত বিদ্যুতের মেইল লাইনের পাশে গাছের ডাল কাটতে ছিল। এ সময় অসাবধানতাবশত মেইন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা পরশ জানান, কীভাবে আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বুঝতে পারছি না।

Manual5 Ad Code

ছেলেসহ সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল।

Manual2 Ad Code

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!