কমলগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

  • রবিবার, ১ মে, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামে প্রয়াত ইন্তাজ আলীর বাড়ির পার্শ্ববর্তী জমিতে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ হত্যকারীকে আটক করেছে।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রোববার সকাল সাড়ে ৯ টায় শ্রীসূর্য্য গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে মানিক মিয়া (৬০) তার ছোট ভাই খালেদুর রহমান (৪২)-কে লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান, পরে থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৩টার দিকে খালেদুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় শমশেরনগর ফাঁড়ির পুলিশ নিহতের স্ত্রী মাহমুদা খাতুন ও অভিযুক্ত মানিক মিয়াকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই মানিক মিয়ার লাঠির আঘাতে ছোট ভাই খালেদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অভিযুক্ত মানিক মিয়া ও নিহতের স্ত্রী মাহমুদা খাতুনকে বিকালে নিজ বাড়ি হতে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!