মাধবকুণ্ডে যত্রতত্র গাড়ি পার্কিং : জরিমানা গুনলো ৭ যানবাহন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মাধবকুণ্ডে যত্রতত্র গাড়ি পার্কিং : জরিমানা গুনলো ৭ যানবাহন

  • শনিবার, ৭ মে, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড ইকোপার্কের প্রবেশ সড়কে এলোমেলো গাড়ি পার্কিংয়ের দায়ে পর্যটকবাহী ৭ যানবাহনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে।

Manual1 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও অন্যতম ইকোপার্ক মাধবকুণ্ডে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ঘুরতে আসছেন। এসময় অনেকে মাধবকুণ্ডের প্রবেশ সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং আগত পর্যটকদের যাতায়াতে প্রতিবন্ধকতা দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন সময় পর্যটক ও স্থানীয়দের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে।

Manual2 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহন আইনে ৭ ব্যক্তিকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!