কুলাউড়ায় প্রবাসীর সাড়ে ৩ বছরের শিশুকে গভীর রাতে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় প্রবাসীর সাড়ে ৩ বছরের শিশুকে গভীর রাতে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • বুধবার, ১১ মে, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে টিনশেডের ঘরের সিদ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত সাড়ে ৩ বছরের মাহবুবুল ইসলাম মাহিন নামক এক প্রবাসীর শিশু পুত্রকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ১০ মে দিবাগত ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, অন্যান্য দিনের ন্যায় শিশু মাহিনের মা লিজা বেগম তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভাঙ্গলে বিছানায় পাশে মাহিনকে না পেয়ে ঘরে খোঁজতে থাকেন। ঘরের কোথাও না পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে দেখতে পান ঘরের নীচে মাটি কেটে সুড়ঙ্গ করে মাহিনকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাথে এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়। সাথে সাথে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে পুলিশ।

Manual5 Ad Code

লিজা বেগম জানান, তার স্বামী মরতুজ আলী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হওয়ায় তিনি ছেলেকে নিয়ে পিতার বাড়িতে থাকেন। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

Manual4 Ad Code

এদিকে মাহিনের নানী রুশনা বেগম জানান, তার পিতার বাড়ি জুড়ী উপজেলার সাগরনালে। সেখানে তার নিকটাতœীয়দের সাথে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তিনি আদালতে মামলা চলছে। আর তার মামলার বিবাদী মজনু মিয়া ঘটনার ২ দিন আগে আমাদের বাড়ীতে এসেছে। বিষয়টি আমি পুলিশকে অবহিত করেছি।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পুলিশ শিশুটিকে উদ্ধার এবং ঘটনার মোটিভ উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে বলার মত কোন কিছু নাই।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!