ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • শুক্রবার, ১৩ মে, ২০২২

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মে ) বিকাল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফুলবাড়ী প্রশাসনের আয়োজনে, ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভূমি কমিশন বিমল চাকমা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান,অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, প্রধান শিক্ষক আবেদ আলী , যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোসাব্বির রহমান হেভেন, উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী।
উদ্বোধনী খেলায় শিমুলবাড়ি ইউনিয়ন একাদশ বনাম বড়ভিটা ইউনিয়ন একাদশের মোকাবেলা করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!