বড়লেখার ছিদ্দেক আলী হাইস্কুলের কমিটি গঠন নিয়ে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

বড়লেখার ছিদ্দেক আলী হাইস্কুলের কমিটি গঠন নিয়ে মামলা

  • রবিবার, ১৫ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের আদেশ জারির দাবিতে মৌলভীবাজার সহকারি জজ আদালতে (বড়লেখা) স্বত্ব মামলা হয়েছে। গত ১২ মে বৃহস্পতিবার নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যানসহ নির্বাচন সংশ্লিষ্ট ৭ জনকে প্রতিপক্ষ করে স্বত্ব মামলা (৪৮/২০২২) করেছেন অভিভাবক সদস্যপ্রার্থী সামছুল হক, মনসুর আহমদ ও মো. হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই প্রতিপক্ষকে শোকজ করেছেন।

Manual4 Ad Code

স্বত্ব মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকায় ভুলভ্রান্তিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে অভিভাবক সদস্যপ্রার্থী সামছুল হক, মনসুর আহমদ, মো. হোসেন প্রমুখ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে প্রিসাইডিং অফিসার বরাবর আবেদন করেন। কিন্তু এরপরও নির্বাচনের আয়োজন, ফলাফল ঘোষণা ও কমিটি গঠনের রেজ্যুলেশন করায় ভুক্তভোগীরা অবৈধভাবে নির্বাচনের আয়োজন, ভুয়া ব্যক্তিকে ভোটার সাজিয়ে ভোটগ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অবৈধ নির্বাচন বাতিলক্রমে বিধি মোতাবেক পুনঃনির্বাচনক্রমে স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ প্রদান করতে আদালতে স্বত্ব মামলা করেন।

Manual4 Ad Code

মৌলভীবাজার সহকারি জজ আদালতের (বড়লেখা) সেরেস্তাদার জানান, সামছুল হক গংদের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে দায়েরকৃত স্বত্ব মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন। কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না মর্মে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বিবাদীগণকে নোটিশ দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম রোববার সন্ধ্যায় জানান, শুনেছেন ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনের ওপর স্বত্ব মামলা হয়েছে। এখনও আদালতের কোন নোটিশ তিনি পাননি। নোটিশ পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী জবাব দিবেন। তিনি প্রিসাইডিং অফিসার হিসেবে সকল প্রক্রিয়া সম্পন্ন করেই অনুমোদনের জন্য শিক্ষাবোর্ডে কমিটি কপি জমা দিয়েছেন। এখন আদালত যে সিদ্ধান্ত নিবে সে আলোকেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!